
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৩ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১টা ৪ মিনিটে পর্যন্ত ডিএসইতে ১৪৬ কোটি ৭৯ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩৬.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৮০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৯.৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮৫ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০১ টির, কমেছে ৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৯ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৫১ লাখ ৭৮ হাজার ৪৫১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments