ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার (০২ জুন) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা ০৮ পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ২৮ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৪০১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮৮ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৮ দশমিক ৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ৫৩ পয়েন্টে।
ডিএসইতে মোট ৩৪৯ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২৫১ টি, কমেছে ৬৮ টি এবং অপরিবর্তিত রয়েছে ৬৬ টি কোম্পানির শেয়ারের দর।
ডেইলি শেয়ারবাজার ডটকম



























Recent Comments