
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৬ মার্চ, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু চলছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ বেলা ১১টা ০৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১৬৩ কোটি ৮৫ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১৮ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২১৭ পয়েন্টে।
ডিএসইতে ২৭৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৭ টির, কমেছে ৪৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৪ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments