ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১০ জুলাই, সোমবার সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যদিয়ে লেনদেন চলছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ১৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৯০ কোটি ৬০ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৪৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭৯ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ০.২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৮৮ পয়েন্টে।
ডিএসইতে ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯২ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬০ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ৯ কোটি ৫০ লাখ ৮৯ হাজার ৫৯৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/




























Recent Comments