
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১১ জানুয়ারি, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়েই লেনদেন চলছে। ও বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১০ টা ২৪ মিনিট পর্যন্ত ডিএসইতে ৬১ কোটি ৯৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২১০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
ডিএসইতে ১৯৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে মাত্র ৬৫ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির।
ডেইরি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments