সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের উত্থানে বেড়েছে লেনদেন ও শেয়ার দর
spot_img
spot_img

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন ও শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ জুলাই, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬৩.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৩০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০১ শতাংশ বা ৫৩.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৫২.১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৪.৪০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২১.২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৬৫.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫৩ টির, কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.৫৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৯ কোটি ০৪ লাখ ০৮ হাজার ৮৬৮টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ৭৫৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭৪৩ কোটি ১৬ লাখ ১২ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ২৯ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৩ শতাংশ বা ৩৩.৫৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৯৮.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১.০৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৭.৩৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৬০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৪৪.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৮২ টির, কমেছে ২৫০ টির এবং অপরিবর্তিত রয় ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৭০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৯১ লাখ ১২ হাজার ৮৪টি শেয়ার ১ লাখ ৮৮ হাজার ২১৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭১৭ কোটি ৩২ লাখ ২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৫ কোটি ৮৪ লাখ ১০ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪৩ শতাংশ বা ৬৪.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৯২৩.৪৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ৭৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪৩ লাখ ৬৮ হাজার ৪১৩ টাকা।

আরও পড়ুন: অলিম্পিক ইন্ডাস্ট্রিজের নাম পরিবর্তন

ডেইলি শেয়ারবাজার ডটকম/আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments