বৃহস্পতিবার, ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসূচকের উত্থানে বেড়েছে লেনদেন ও শেয়ার দর
spot_img
spot_img

সূচকের উত্থানে বেড়েছে লেনদেন ও শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু হয়েছে। সেইসাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার  দর ও দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে ১৭২ কোটি ৯ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসের একই সময়ে ১৬৩ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ প্রথম ঘন্টায় লেনদেন বেড়েছে ৮ কোটি ২৭ লাখ ৯২ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৩০.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৭৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৩০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪৩৭ পয়েন্টে এবং  ডিএসই-৩০ সূচক ৯.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৫৩৮ পয়েন্টে।

ডিএসইতে ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২২১টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এই সময়ে সিএসইতে ৬ কোটি ৩৫ লাখ ৩৭ হাজার ১৫৬ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/দি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments