ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে প্রথম ঘন্টার লেনদেন শুরু করেছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে দৈনিক লেনদেনের পরিমাণ।

এদিন বেলা ১১ পর্যন্ত ডিএসইতে ২০৮ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর গত কার্যদিবসে ১টা ৪৫ মিনিট পর্যন্ত ডিএসইতে ৬১২ কোটি ৭৯ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেই হিসেবে আজ লেনদেন কমেছে ৪০৩ কোটি ৯০ লাখ ১৬ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪০.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৯১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১.৩৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৪২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৭০ পয়েন্টে। ডিএসইতে ৩৬৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৩৪ টির, কমেছে ৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





















Recent Comments