রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকের উত্থানে লেনদেন শুরু
spot_img
spot_img

সূচকের উত্থানে লেনদেন শুরু

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ আগস্ট, মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু করেছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আজ সকাল ১১ টায় ডিএসইতে ৩৯৫ কোটি ৪৮ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৯.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫.৪৪ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৮৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১১.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৫৯ পয়েন্টে। ডিএসইতে ৩৬৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, কমেছে ১১৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২ টির।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। আজ সিএসইতে ৬ কোটি ৯ হাজার ১৪৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments