ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ মে, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। এ দিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ১৬ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৮২ কোটি ৩৬ লাখ ৮৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ০.৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৯০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৪ পয়েন্টে।
ডিএসইতে ৩১৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৮৪ টির, কমেছে ৭৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫৫ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৫৭ লাখ ৫০ হাজার ৮৯১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments