ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ২৭ জুন, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১টা ৬ মিনিটে পর্যন্ত ডিএসইতে ১৯৯ কোটি ৩৪ লাখ ৩৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩২৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৩ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯১৩ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৯ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৬৭ লাখ ৮৩ হাজার ৩০৫ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.


































Recent Comments