ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সপ্তাহের দ্বতীয় কার্যদিবস সোমবার (০২ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়েছে। আগের কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে টাকার অংকে লেনদেনের পরিমান।
ডিএসই সূত্রে জানা গেছে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’৭২ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১০ দশমিক ০৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৫ পয়েন্টে অবস্থান করছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/অ
























Recent Comments