শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের উত্থানে সপ্তাহ শুরু: লেনদেন ৫৭৩ কোটি
spot_img
spot_img

সূচকের উত্থানে সপ্তাহ শুরু: লেনদেন ৫৭৩ কোটি

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ জুলাই সোমবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৭ শতাংশ বা ৮২.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৭৬.১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৮১.১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৬.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৮ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭০.২০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৫৮ হাজার ৯৩১টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ২৬০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ৩ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ২৮.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪ হাজার ৮৯৪.০৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৩৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ০৬৫.৩৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৩৬.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৪ টির, কমেছে ১৮১ টির এবং অপরিবর্তিত রয় ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৬৯.৭৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৩ কোটি ৭ লাখ ৬১ হাজার ৭৬০টি শেয়ার ১ লাখ ৫৯ হাজার ৪১০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫০৬ কোটি ১৮ লাখ ১৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৭ কোটি ২৭ লাখ ৮৬ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৩৫ শতাংশ বা ১৮৪.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮১২.২০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৪ টির, কমেছে ৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৭১ হাজার ৯৫৯ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments