ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২১ জুলাই, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৫.২২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ২১ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৯ শতাংশ বা ২৫.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২১৯.৬২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৪৬.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৯৬.৭৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ২২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২৯.৫৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩১ কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৬৯৮টি শেয়ার ২ লাখ ৪০ হাজার ৬৭৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮৬০ কোটি ৭০ লাখ ৭০ হাজার টাকা।
গত কার্যদিবসে, অর্থাৎ ২০ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৯ শতাংশ বা ৬১.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ১৯৪.০৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৩৭.১৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪২.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৭৮.৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮০ টির, কমেছে ১৪৬ টির এবং অপরিবর্তিত রয় ৭২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৪৫.২২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৭ কোটি ৭৫ লাখ ৫৯ হাজার ৩৭৫ টি শেয়ার ২ লাখ ২৪ হাজার ১৪৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৭৫ কোটি ৯০ লাখ ৯৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৪ কোটি ৭৯ লাখ ৭৩ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৬ শতাংশ বা ৯৬.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৭২.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২ টির, কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৬৬ লাখ ৬৯ হাজার ৫২২ টাকা।
শেয়ারবাজার বিডি ডটকম/এম আর.
































Recent Comments