শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের উত্থান: বেড়েছে লেনদেন ও শেয়ারের দর
spot_img
spot_img

সূচকের উত্থান: বেড়েছে লেনদেন ও শেয়ারের দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০২ জুন, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫২.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ০২ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২১.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৯.৫২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০২৩.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫৫.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০৯ টির, কমেছে ১০১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫২.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৬৮ লাখ ৪৪ হাজার ৭৮২ টি শেয়ার ৯৫ হাজার ২২৮ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৭৫ কোটি ৩০ লাখ ৩৪ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ০১ জুন ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৫ শতাংশ বা ৩০.৪৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৬৬৮.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ০১৭.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ৭৪৭.৫৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৩ টির, কমেছে ১১২ টির এবং অপরিবর্তিত রয় ৮৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫০.৪৯ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৯৪ লাখ ৫৯ হাজার ২৮৮ টি শেয়ার ৮৬ হাজার ৯০০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২৩৫ কোটি ১৮ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪০ কোটি ১১ লাখ ৪২ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২১ শতাংশ বা ২৮.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ০৮৮.১৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮ টির, কমেছে ৬৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৩৪ লাখ ৩৫২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments