ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩ আগস্ট এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৪.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭০ শতাংশ বা ৯২.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৬.১৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২২.৯৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯৩.৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৬.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫০.৪৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৪.৭৭ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪৪ কোটি ৩৬ লাখ ৬০ হাজার ৬৭৬ টি শেয়ার ২ লাখ ৬৪ হাজার ৫০২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৩৭ কোটি ৪০ লাখ ১৩ হাজার টাকা।
গত কার্যদিবসে, অর্থাৎ ৩১ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৭০ শতাংশ বা ৯১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪৪৩.৪১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৭০.৬১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৮.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১৪.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫০ টির, কমেছে ১৬৭ টির এবং অপরিবর্তিত রয় ৭৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৮.০৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৪০ কোটি ২৪ লাখ ৮৯ হাজার ২৫৬ টি শেয়ার ২ লাখ ৩৫ হাজার ৩৯৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১০৬৩ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭৪ কোটি ৭৫ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৫ শতাংশ বা ২৮২.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৮৪.৪৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৩ টির, কমেছে ৬০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৯২৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments