বৃহস্পতিবার, ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসূচকের নজিরবিহীন পতনে চলছে লেনদেন
spot_img
spot_img

সূচকের নজিরবিহীন পতনে চলছে লেনদেন

 

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে সূচকের নজিরবিহীন পতনে চলছে লেনদেন। এদিন লেনদেনের শুরু থেকেই সেল প্রেসারে টানা নামতে থাকে। সোমবার লেনদেন শুরুর প্রথম দেড় ঘন্টায় সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে লেনদেন আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে। আলোচিত সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৫ কোটি টাকা।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ দুপুর ১২টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৬৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৪১২০ পয়েন্টে। আর ডিএসই শরিয়া সূচক ৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৯৫৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৮০ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬টির, দর কমেছে ৩২৭টির এবং দর পরিবর্তীত রয়েছে ১০টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪৫ কোটি ১৪ লাখ ৭২ হাজার টাকা।

এর আগের কার্যদিবস একই সময় ডিএসইর ব্রড ইনডেক্স ৫৪ পয়েন্ট কমে অবস্থান করে ৪৩২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করে ১০০৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করে ১৪৪২ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ১৯৫ কোটি টাকা।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭ হাজার ৬৯৬ পয়েন্টে। এ সময় লেনদেন হওয়া ১৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, দর কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৯ কোটি ৭ লাখ ৭৬ হাজার টাকা।

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments