ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২২ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। আজ সকাল ১১ টা ৩৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ১০৯ কোটি ৪০ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২১৩ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৪০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ১.৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৬ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১০৮ টির, কমেছে ১৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৫৯ লাখ ৮৯ হাজার ৮৬১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.




























Recent Comments