ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ আগস্ট, বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এদিন বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর কমেছে। আজ সকাল ১০ টা ৪৬মিনিট পর্যন্ত ডিএসইতে ৩৪৮ কোটি ৩২ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ সময়ের বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৩১৪ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৬০ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১ হাজার ৩৮৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২৬১ পয়েন্টে। ডিএসইতে ৩৬৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩২ টির, কমেছে ১৩৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৮ টির।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। আজ সিএসইতে ৭ কোটি ২৪ লাখ ৮৩ হাজার ৮০৩ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments