ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ৩ অক্টোবর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। সেই কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ২২ মিনিট পর্যন্ত ডিএসইতে ১০১ কোটি ৫৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২১৯ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৬.২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮১ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪৭ টির, কমেছে ১৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ৭৭ লাখ ৪৬ হাজার ৫৫৯ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





















Recent Comments