ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৪ মে, রোববার সাপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শুরু হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। আজ সকাল ১১ টা ২০ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৩৪ কোটি ৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৯ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩.৭১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯০ পয়েন্টে।
ডিএসইতে ৩০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৬ টির, কমেছে ১০৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫০ টির।
এছাড়া চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ৫১ লাখ ৪৮ হাজার ৯৭১ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


































Recent Comments