ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এ সময় বেশিরভাগ শেয়ারের দরও কমেছে। আজ সকাল ১১ টা ৫০ মিনিট পর্যন্ত ডিএসইতে ১০০ কোটি ৫৩ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ২.৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৩ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ০.০৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩০ পয়েন্টে।
ডিএসইতে ৩৭৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১০৩ টির।
এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ১ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৫৬২ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments