মঙ্গলবার, ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন বেড়েছে
spot_img
spot_img

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৩ আগস্ট এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩০.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ১৩ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০২ শতাংশ বা ১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩১৪.৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৫.৮১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ০৫৭.১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২১ টির, কমেছে ২০৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৪০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৪৬ লাখ ১৭ হাজার ২৪৬ টি শেয়ার ২ লাখ ১২ হাজার ৯২৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭০৪ কোটি ৮৮ লাখ ৯৭ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ১২ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৩ শতাংশ বা ২৮.৬০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩১৫.৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৫২.৫০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৭২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৫১.২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৫ টির, কমেছে ২২২ টির এবং অপরিবর্তিত রয় ৬০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৮.৯৬ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৫৫ লাখ ৭৫ হাজার ১৬২ টি শেয়ার ২ লাখ ২ হাজার ৬৭১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬৬৬ কোটি ৫১ লাখ ৩৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩৮ কোটি ৩৭ লাখ ৬১ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ৪১.৯৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯২৫.৫০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭২ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৬ লাখ ১৪ হাজার ৩৬০ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments