ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আবারও সূচকের সেঞ্চুরী দিয়ে দিন শেষ করেছে আজকের পুঁজিবাজার। এছাড়া দৈনিক লেনদেন টানা ৩ কার্যদিবস হাজার কোটি ছাড়িয়েছে। বর্তমান পুঁজিবাজার নিয়ে বিনিয়োগকারীরা একদিকে আশাবাদি হয়ে উঠছেন। অন্যদিকে নতুন বিনিয়োগ নিয়ে মুখিয়ে রয়েছে বিনিয়োগকারীরা। 
ডিএসই সূত্রে জানা যায়, আজ ১২ আগষ্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০০.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৩৩.৩৮ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ২৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৮৮.৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩৭.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৮১.৪৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯টির, কমেছে ১১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ১ হাজার ১২০ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২.১০ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৫৩৩.০৬ পয়েন্টে। ডিএসই শরিয়াহ সূচক ৫.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১০৬৩.৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.৮০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৫৪৪.১৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১১টির, কমে ২১৭টির এবং অপরিবর্তিত থাকে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৮ কোটি ৮ লাখ ৬৫ হাজার টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭২ কোটি ২৯ লাখ ৮৩ হাজার টাকা।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ২.১৪ শতাংশ বা ২৭৫.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১৬৫.১৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ২.০৭ শতাংশ বা ১৬১.২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৯৬১.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮৪টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৫ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৬৮৩ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৫৯ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৩০৬ টাকা।গত কার্যদিবসের তুলনায় সিএসইতে লেনদেন কমেছে ২৪ কোটি ৭৪ লাখ ৭৬ হাজার ৬২৩ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments