বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচকে পতন অব্যাহত: কমেছে লেনদেনও
spot_img
spot_img

সূচকে পতন অব্যাহত: কমেছে লেনদেনও

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ অক্টোবর, ২০২৪ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর ও দৈনিক লেনদেনের পরিমানও। দিন শেষে আজ ১৩.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৮১ শতাংশ বা ৪৩.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৩৫.০৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৮৯.৩৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪২.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ২৮৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৩.৩৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৮৬ লাখ ২ হাজার ২১১ টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ১৮৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৬ কোটি ৫৫ লাখ ৩৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৩ শতাংশ বা ৮৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ৩৭৮.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৪১ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৯০.৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৬৪.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১৮০ টির, কমেছিল ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৫.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ২০ লাখ ৯৫ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ২৯২ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৬৮ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকা।

উল্লেখ, সে হিসেবে আজ লেনদেন কমেছে ১ কোটি ৬৩ লাখ ৫০ হাজার টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments