ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: একবছর পর ফের ৫ হাজার সূচক স্পর্শ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেড। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে দুপুর ২ টার পর বিনিয়োগকারীদের প্রত্যাশিত ৫ হাজার সূচক স্পর্শ করেছে পুঁজিবাজার। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী সূচক ৩০.৯৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২.৬৩ পয়েন্টে অবস্থান করে। উল্লেখ্য, এর আগে গত বছরের ২৩ সেপ্টেম্বর সূচক ৫ হাজার স্পর্শ করে।

এদিকে তালিকাভুক্ত মোট ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৬৮টির, কমে ১৩৫টির এবং অপরবর্তীত থাকে ৫৩টির দর। এছাড়া দৈনিক লেনদেনের পরিমাণ ৮৫৫ কোটি টাকা ছাড়িয়ে যায়। আজ মোট ২৯ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার ১০টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৯৯৮বার হাতবদল হয়।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি
























Recent Comments