সোমবার, ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও দর বাড়লেও লেনদেন কমেছে ২৮.৪৬ শতাংশ
spot_img
spot_img

সূচক ও দর বাড়লেও লেনদেন কমেছে ২৮.৪৬ শতাংশ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১০ অক্টোবর সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এছাড়া বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। কিন্তু  দৈনিক লেনদেনে নেতিবাচক প্রভাব। দিন শেষে ডিএসইতে ৬৩.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে লেনদেন কমেছে ২৮.৪৬ শতাংশ।

জানা যায়, আজ ১০ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৪ শতাংশ বা ২৪.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ৩৬৭.৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৬.০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৭৬৬.০০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬৩.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৮ কোটি ১১ লাখ ৯৬ হাজার ৭৬৮টি শেয়ার ২ লাখ ৪১ হাজার ৩১২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭৮৬ কোটি ৪০ লাখ ১২ হাজার টাকা।

গত সপ্তাহের শেষ কার্যদিবস অর্থাৎ ৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১০ শতাংশ বা ৮.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ৩৪২.৯৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫৯৫.৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২০.৪২ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ৭৬৭.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২১৮টির, কমে ১১৭টির এবং অপরিবর্তিত রয় ৩৮টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৮.৪৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫৭ কোটি ২০ লাখ ৫৩ হাজার ১২৬টি শেয়ার ৩ লাখ ১৪ হাজার ৬২৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ৪৯৭ কোটি ২০ লাখ ৪৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭১০ কোটি ৮০ লাখ ৩৪ হাজার টাকা বা ২৮.৪৬ শতাংশ।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৫ শতাংশ বা ৭৪.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৫১৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৪ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৮৯টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮৮ লাখ ১৫ হাজার ৪৫ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০৭ কোটি ১৫ লাখ ৩২ হাজার ৫৮১ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ২৫ কোটি ২৭ লাখ ১৭ হাজার ৫৩৬ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটক/এমএইচ

 

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments