বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বেড়েছে
spot_img
spot_img

সূচক ও লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সূচক ও লেনদেন বৃদ্ধির মধ্য দিয়ে সপ্তাহের তৃতীয় কার্যদিবস শেষ করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ ২৪ নভেম্বর মঙ্গলবার লেনদেনের শুরু থেকেই ক্রয় প্রেসারে সূচক বৃদ্ধি পায়। দিন শেষে ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার টাকা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৮৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১০১টির। আর দিনশেষে লেনদেন হয়েছে ৬৭১ কোটি ৩ লাখ ৯৭ হাজার টাকা।

এর আগের কার্যদিবস দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স ২৩ পয়েন্ট কমে অবস্থান করে ৪৮১৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করে ১১০৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করে ১৬৬৯ পয়েন্টে। আর ওইদিন লেনদেন হয়েছিল ৬২১ কোটি ২৮ লাখ ৫৪ হাজার টাকা। সে হিসেবে আজ ডিএসইতে লেনদেন বেড়েছে ৪৯ কোটি ৭৫ লাখ ৪৩ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৩৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২২ কোটি ৪২ লাখ ৭০ হাজার টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/তু

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments