শুক্রবার, ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক ও লেনদেন বেড়েছে
spot_img
spot_img

সূচক ও লেনদেন বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৭ মে, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দরও। দৈনিক লেনদেনের পরিমানও আজ বেড়েছে। দিন শেষে আজ ৭০.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৭ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৩ শতাংশ বা ৫৯.৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১০.৫১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.৭০পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬০.১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১.৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯০০.৬৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭৬ টির, কমেছে ৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৭০.০৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ১১ লাখ ২২ হাজার ৯৪৪ টি শেয়ার ১ লাখ ৩৩ হাজার ৭৩২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৬ কোটি ১১ লাখ ২৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৬ মে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৫ শতাংশ বা ৬১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৫০.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩.০৬পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৪৬.৪৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৮.৯৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৮৮৮.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৩১ টির, কমেছে ৩২২ টির এবং অপরিবর্তিত রয় ২৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে কার্যদিবসে ৮.১১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৯ কোটি ২৯ লাখ ৬৫ হাজার ৮০২ টি শেয়ার ৮১ হাজার ৩৬৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩২২ কোটি ৭৫ লাখ ৪১ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৮৩ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৫২ শতাংশ বা ৭৯.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৫ হাজার ৩১২.৭২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪ টির, কমেছে ১২২ টির এবং অপরিবর্তিত রয়েছে ২০ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭৫ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ১৮৬ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ও.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments