ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ০৮ আগস্ট, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব।। দিন শেষে ৩২.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৮ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৫.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩১৫.৫৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৭১.০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪৮.৮১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০ টির, কমেছে ৫২ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩২.৬৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৭ কোটি ৯৪ লাখ ৮৪ হাজার ২৭৭টি শেয়ার ৯১ হাজার ৪২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৮৫ কোটি ৭৩ লাখ ০৫ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৭ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৬.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৯৯.৬৫ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৬.২৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৫.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৩৮.৪০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৮ টির, কমেছে ১৪২ টির এবং অপরিবর্তিত রয় ১৬৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৮.৩৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১০ কোটি ৪৭ লাখ ০৭ হাজার ৭১৫টি শেয়ার ১ লাখ ৭ হাজার ২৬৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৬৮ কোটি ৫০ লাখ ০৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৮২ কোটি ৭৭ লাখ ০৪ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২০ শতাংশ বা ৩৮.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৬৬২.৫৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ৩৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২ টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৬ কোটি ৫৭ লাখ ৫৬ হাজার ৯৬৩ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১০ কোটি ৯৩ লাখ ০৯ হাজার ৪৮২ টাকা। সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৫১৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments