বৃহস্পতিবার, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচক কমলেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৬ অক্টোবর, ২০২৪ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৫.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৬ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৫৩ শতাংশ বা ৮৩.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৩৭৮.৭৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯০.৮৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৬.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৪.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮০ টির, কমেছে ১৫৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৫.৯১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ২০  লাখ ৯৫ হাজার ৯৮৫ টি শেয়ার ১ লাখ ২৯ হাজার ২৯২ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬৮ কোটি ১৮ লাখ ৮৭ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ৩ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৫ শতাংশ বা ৮.৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪৬২.৫৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২২১.২৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯৯০.৮৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২০৯ টির, কমেছে ১৩৮ টির এবং অপরিবর্তিত রয় ৫০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫২.৬৪ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৫১ লাখ ২০ হাজার ৭৩২ টি শেয়ার ১ লাখ ১৫ হাজার ৫৫৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩১৫ কোটি ৫৫ লাখ ৯৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫২ কোটি ৬২ লাখ ৮৯ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৮ শতাংশ বা ১০৩.৮৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ১৬৭.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০১ টির, কমেছে ৮১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৪ লাখ ১১ হাজার ৭৪৭ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments