মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচক কমলেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৬ আগস্ট এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ার মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৪.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৬ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৬.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪৮.৮৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৯০.২২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.০৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২৩.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৭ টির, কমেছে ২১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৪.৫০ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৭ কোটি ৫৭ লাখ ৯৬ হাজার ৬১৪ টি শেয়ার ৩ লাখ ১৯ হাজার ৬০৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ১২৪৭ কোটি ৬৮ লাখ ১৯ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ২৫ আগস্ট ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.২২ শতাংশ বা ৬৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৪৫৫.৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.৯৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৮৯.৫১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৭.১৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ১২৮.৭৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৩৮ টির, কমেছে ১১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৫৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৪৩ লাখ ৩১ হাজার ৯৯৭ টি শেয়ার ৩ লাখ ১১ হাজার ৬৯৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয়েছে ১১৭৭ কোটি ৭৬ লাখ ৮২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬৯ কোটি ৯১ লাখ ৩৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১০ শতাংশ বা ১.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৯.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৭ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৫ কোটি ১ লাখ ১০ হাজার ২০৫ টাকা।

শেয়ারবাজার বিডি ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments