সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক কমলেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৩০ সেপ্টেম্বর, ২০২৪ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৯.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৩০ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৯ শতাংশ বা ৩৩.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৬২৪.৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬৩.৭২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ০৫৩.৩৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭ টির, কমেছে ১৯৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.৭৪ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৭ কোটি ৯০ লাখ ৫ হাজার ৪৫৬ টি শেয়ার ১ লাখ ৩১ হাজার ১৮৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৩ কোটি ৯০ লাখ ৪১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৯ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৩ শতাংশ বা ১৮.৯৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৫ হাজার ৬৫৮.১১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯.১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ২৭১.০৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.০০ পয়েন্ট কমে অবস্থান করেছে ২ হাজার ০৬২.৯৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১৫৩ টির, কমেছে ২০৫ টির এবং অপরিবর্তিত রয় ৩৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩৮.৫৩ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ৬ হাজার ৪৭২ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৩০৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৮১ কোটি ৩১ লাখ ৯৪ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২২ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৭ শতাংশ বা ১০৬.১৯ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৫ হাজার ৬৫৯.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২২৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪ টির, কমেছে ১৪০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৭ কোটি ৬৩ লাখ ৯৪ হাজার ৪৮০ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments