রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক কমলেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১০ নভেম্বর  ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫৭ শতাংশ বা ২৮.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৯৯.৬৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১২.৮০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৬.৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭০৩.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৮৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬টির। সারাদিনে ডিএসইতে ৩৭ কোটি ১১ লাখ ২৩ হাজার ৫৬১টি শেয়ার ১ লাখ ৬৭ হাজার ৪১৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯২৫ কোটি ১১ লাখ ৩৯ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে  ০.০৮ শতাংশ বা ৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২৮.০৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২১.১৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১৯.৮৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৭টির। সারাদিনে ডিএসইতে ৩৪ কোটি ৮৫ লাখ ২৮ হাজার ৪৭৪টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ১৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৮১ কোটি ৩২ লাখ ৯৭ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৪৩ কোটি ৭৮ লাখ ৪২ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৩৯ শতাংশ বা ৫৫.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৬৩.৩৯ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৩৭ শতাংশ বা ৩১.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ৮ হাজার ৪৬৫.৪১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৬ কোটি ৬৯ লাখ ৭২ হাজার ৯০৩ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ২৩ কোটি ৮৫ লাখ ৪০ হাজার ১৯১ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২ কোটি ৮৪ লাখ ৩২ হাজার ৭১২ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments