রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক কমলেও বেড়েছে লেনদেন
spot_img
spot_img

সূচক কমলেও বেড়েছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ লেনদেন শেষে সূচকের পাশাপাশি কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার অংকে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

 

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৫ জানুয়ারি  ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৪ শতাংশ বা ২৫.৬১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৭৮৯.৯২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৬.৯১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২০২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১টির। সারাদিনে ডিএসইতে ৩৬ কোটি ৪১ লাখ ৭৭ হাজার ২০৩টি শেয়ার ২ লাখ ৬ হাজার ১৮২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৫৮৫ কোটি ২২ লাখ ৯ হাজার টাকা।

গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ২০.৬৩ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৮১৫.৫৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২৯৭.৩৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ২১০.১৯ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৫৮ কোটি ৬২ লাখ ৬৫ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১২৬ কোটি ৫৯ লাখ ৪৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৭৫ শতাংশ বা ১২৮.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৮৫৭.৩৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৭৬ শতাংশ বা ৭৮.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৭৫.২৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৮টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২ কোটি ৪৬ লাখ ৯৫ হাজার ৬৯৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments