রবিবার, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে
spot_img
spot_img

সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২০ অক্টোবর, ২০২৪ তারিখ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেন রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৬.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২০ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৮৪ শতাংশ বা ৯৭.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৬০.৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৫৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৫৫.৫৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৪.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯৬.২৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৭ টির, কমেছে ৩৪৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৬.৭৫ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৮২ লাখ ৯ হাজার ১৯৯ টি শেয়ার ১ লাখ ২২ হাজার ২২৩ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৬২ কোটি ৪২ লাখ ১৯ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ১৭ অক্টোবর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০৯ শতাংশ বা ৫৮.২৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২৫৭.৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৭৪.১৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭.৫৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৯৩০.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ৫৩ টির, কমেছে ২৯৩ টির এবং অপরিবর্তিত রয় ৪৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.৪১ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১১ কোটি ৯৪ লাখ ৬২ হাজার ৬৫৯ টি শেয়ার ১ লাখ ১২ হাজার ৬৯১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৩০৬ কোটি ৮৯ লাখ ০৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৫ কোটি ৫৩ লাখ ১০ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৮৬ শতাংশ বা ২৭৬.৪৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৪ হাজার ৫৪৫.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ২১ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৩৩ লাখ ৬২ হাজার ৭০৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments