ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচকের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে আজ সূচক কমলেও লেনদেন হাজার কোটির ঘরে অবস্থান করছে।

জানা যায়, আজ ২৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২২ শতাংশ বা ১২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৮৫.৮৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬২.৮০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৫.৮৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০২টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির। সারাদিনে ডিএসইতে ২৬ কোটি ৭২ লাখ ৭৩ হাজার ৭৪৭টি শেয়ার ১ লাখ ৬২ হাজার ৪৭৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৯৫ কোটি ৭৫ লাখ ৫২ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.১৬ শতাংশ বা ৬৩.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছিল ৫ হাজার ৪৯৮.২১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ২৫৫.৭৩ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩০.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করে ২ হাজার ১১৭.৬৯ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয়েছিল ১ হাজার ১৮৮ কোটি ৮৬ লাখ ২৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৬ কোটি ৮৯ লাখ ২৮ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.২৪ শতাংশ বা ৩৮.৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮২৮.৮২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.২৪ শতাংশ বা ২৩.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৫৪৯.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার ৬৭৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ




























Recent Comments