ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর। তবে ডিএসইতে লেনদেনের পরিমান আজ হাজার কোটি ছাড়িয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৯ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১২.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯১.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৬.১২ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৬৫.৪২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২১টির। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ৪১ লাখ ৮১ হাজার ৬৯টি শেয়ার ১ লাখ ৭৯ হাজার ৮৬৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৪৩ কোটি ৩৮ লাখ ৮৮ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৬ শতাংশ বা ২০.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০৪.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৫.২০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১১.৯৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১১১টির। সারাদিনে ডিএসইতে ১৮ কোটি ১৭ লাখ ৪৬ হাজার ৮৭১টি শেয়ার ১ লাখ ৪৮ হাজার ৩৫০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭২১ কোটি ৫১ লাখ ৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৩২১ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৬.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৬ হাজার ২৬৮.৫৫ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৩ শতাংশ বা ৩.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৯ হাজার ৮১২.০৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৯৬ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৩৮ কোটি ৮৬ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments