রবিবার, ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৩ সেপ্টেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু কমেছে বেশিরভাগ শেয়ার দর। এছাড়া দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ডিএসইতে ৩৮.৬৭ শতাংশ শতাংশ  শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ২৩ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১২ শতাংশ বা ৮.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭ হাজার ২৫০.৬০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৪৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৮১.০৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৩৭ পয়েন্ট  বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৭৩.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৫টির, কমেছে ১৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৫টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৮.৬৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ৪৩ কোটি ৫৬ লাখ ৮৭ হাজার ১৯ শেয়ার ২ লাখ ৪৪ হাজার ৮৪১ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৮৫২ কোটি ৪২ লাখ ৯০ হাজার টাকা।

গতকাল ২২ সেপ্টেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৩ শতাংশ বা ১৬.৭৩ পয়েন্ট কমে অবস্থান করেছে ৭ হাজার ২৪১.৮৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৪৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ৫৮২.৫২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৮০ পয়েন্ট  কমে অবস্থান করেছে ২ হাজার ৬৭৩.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১২৫টির, কমে ২০৯টির এবং অপরিবর্তিত রয় ৪২টির। অর্থাৎ পুঁজিবাজারে গতকাল ৩৩.৫৭ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ৫২ কোটি ২৮ লাখ ৮৮ হাজার ৮৬ শেয়ার ২ লাখ ৭৫ হাজার ৮৬৩ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ২ হাজার ১৫০ কোটি ৬৮ লাখ ৭৮ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৯৮ কোটি ২৫ লাখ ৮৮ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ১১.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১৪৬.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩১৫ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১১৫টির, কমেছে ১৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০ কোটি ৮১ লাখ ৬৫ হাজার ৪৮৯ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬২ কোটি ৩৩ লাখ ৯০ হাজার ৭৭০ টাকা। অর্থাৎ সিএসইতে লেনদেন কমেছে ১১ কোটি ৫২ লাখ ২৫ হাজার ২৮১ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments