বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে বেশিরভাগ শেয়ার দর

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে।এ দিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর।তবে বেড়েছে দৈনিক লেনদেনের পরিমান। দিন শেষে আজ ১৬.৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ২৯ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৭ শতাংশ বা ১০.৯৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২০৬.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৮.৮৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৫.৩০ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০ টির, কমেছে টির ১০৭এবং অপরিবর্তিত রয়েছে ১৮৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৬.৯৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৪ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার ৯২৬টি শেয়ার ৭০ হাজার ৬৮৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪৫ কোটি ৭১ লাখ ৪৬ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৮ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৫ শতাংশ বা ১৫.৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ১৯৫.৮১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৫.৭০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৯৪.১৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৪ টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬৮ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ২২.২২ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ৩ কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৪৪০টি শেয়ার ৫৭ হাজার ৮৭০ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ২২ লাখ ৭৯ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮৭ কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১৮ শতাংশ বা ৩৩.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৩২৭.৩২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৩৫টির, কমেছে ৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৩টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ০২ লাখ ৫৬ হাজার ৭৪৬ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭ কোটি ২৬ লাখ ১০ হাজার ৬৫৫ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৬ কোটি ৭৬ লাখ ৪৬ হাজার ৯১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments