ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন। এদিকে লেনদেনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১১ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৯ শতাংশ বা ৫.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬৮.৮৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২৬৫.৭৭ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৫৪.৬৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ১১৫টির। সারাদিনে ডিএসইতে ২০ কোটি ১০ লাখ ৯৭ হাজার ৩১৪টি শেয়ার ১ লাখ ৬১ হাজার ৬২৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮০৯ কোটি ৫০ লাখ ১৯ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৯ শতাংশ বা ২৭.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৩.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.২৬ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ২৬৩.৮৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৫.৪৯ পয়েন্ট কমে অবস্থান করে ২ হাজার ১৪৯.৯২ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৭০ কোটি ২৩ লাখ ৫২ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৫ শতাংশ বা ৯.৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ১৬৪.১২ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.০৪ শতাংশ বা ৪.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৪৯.৯৫ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৩ লাখ ৪৭ হাজার ৫৭৭ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম
































Recent Comments