ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন। তবে টাকার অংকে লেনদেন কমলেও অধিকাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ১ অক্টোবর ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৪ শতাংশ বা ৩২.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৫.৩১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬.২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৬.৬১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১৪.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭১০.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির। সারাদিনে ডিএসইতে ৩৭ কোটি ৬৬ লাখ ২৪ হাজার ৮৮৯টি শেয়ার ১ লাখ ৭০ হাজার ৭৫ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৮৭৩ কোটি ৪৯ লাখ ৪০ হাজার টাকা।
তার আগের কার্যদিবসে ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৮ শতাংশ বা ১৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করে ৪ হাজার ৯৬৩.২৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫.১৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ১২০.৩৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৯.১৪ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৯৫.৯৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৩২টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত থাকে ৩২টির। সারাদিনে ডিএসইতে ৩৯ কোটি ৫ লাখ ৭১ হাজার ৭৪৭টি শেয়ার ১ লাখ ৭৬ হাজার ৩২৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯১৪ কোটি ৩৭ লাখ ১৫ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৪০ কোটি ৮৭ লাখ ৭৫ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৮৪ শতাংশ বা ১২০.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৮৭.৫১ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৭৯ শতাংশ বা ৬৮.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৫৭৫.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭০টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ৬৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪২ কোটি ৫ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা। গতকাল লেনদেন হয়েছিল ৬০ কোটি ৭ লাখ ৮৮ হাজার ৫৬ টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ১৮ কোটি ২ লাখ ১৪ হাজার ৫৫৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ




























Recent Comments