বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবাজার বিশ্লেষণসূচক বাড়লেও কমেছে লেনদেন
spot_img
spot_img

সূচক বাড়লেও কমেছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ দিন শেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন। লেনদেনের পাশাপাশি কমেছে অধিকাংশ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ৩ নভেম্বর  ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ৯.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯২৮.০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৫.৫৫ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৩.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭০২.৩৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টির। সারাদিনে ডিএসইতে ৩৩ কোটি ৪২ লাখ ২৪ হাজার ৬০৯টি শেয়ার ১ লাখ ৬৩ হাজার ৫৭২ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৭৯৫ কোটি ১২ লাখ ৬৮ হাজার টাকা।

তার আগের কার্যদিবসে ডিএসই’র ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে  ০.৪৪ শতাংশ বা ২১.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৪ হাজার ৯১৮.৩৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১ হাজার ১১২.২১ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ১.০৩ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৬৯৮.৯৮ পয়েন্টে। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৮৯২ কোটি ৩৪ লাখ ৯২ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ৯৭ কোটি ২২ লাখ ২৪ হাজার টাকা।

এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৪১ শতাংশ বা ৫৮.৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১২৬.৫৩ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৪২ শতাংশ বা ৩৬.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৪৯৬.৩৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৬৫টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ২৮ কোটি ৫২ লাখ ৭২ হাজার ১১১ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments