ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। কিন্তু সূচক বৃদ্ধির অন্তরালে কমেছে বেশির কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে জানা যায়, আজ ২৩ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৬৮ শতাংশ বা ৩৪.৮১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৩৩.৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮.৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৮৬.৩০ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ২৩.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৩৬.২৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৬৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টির। সারাদিনে ডিএসইতে ৩৫ কোটি ৩২ লাখ ৭৩ হাজার ৫৯৭টি শেয়ার ২ লাখ ৭ হাজার ৯৭ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ২৪৪ কোটি ৮৭ লাখ ৮১ হাজার টাকা।
গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩২ শতাংশ বা ১৬.৭১ পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ৯৮.৪৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ১৭৭.৯৯ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৫.৬৯ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৮১২.৫২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমে ১৮৫টির এবং অপরিবর্তিত থাকে ৮৮টির। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৯৯ লাখ ৮১ হাজার ৮১২টি শেয়ার ১ লাখ ৭৪ হাজার ২৮৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৯৭৫ কোটি ৪ লাখ ৩৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৬৯ কোটি ৩৬ লাখ ২৬ হাজার টাকা।
এদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬১ শতাংশ বা ৯০.১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭৪৪.৫৮ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ০.৬৫ শতাংশ বা ৫৭.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮ হাজার ৮৯০.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৭৬টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৪টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫২ কোটি ৯ লাখ ২৪ হাজার ৯৩২ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ.নি


































Recent Comments