রবিবার, ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাসেই ছোট্ট ইয়ামাল ফাইনালে, ‘অবিশ্বাস্য’ বললেন মেসিও
spot_img
spot_img

সেই ছোট্ট ইয়ামাল ফাইনালে, ‘অবিশ্বাস্য’ বললেন মেসিও

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সালটা ২০০৭। লিওনেল মেসি তখন তরুণ ফুটবলার। সবে বার্সেলোনার একাদশে নিয়মিত হয়েছেন। বিশ্বে উদীয়মান হিসেবে নাম ছড়াতে শুরু করেছে। বার্সার স্পন্সর তখন ইউনিসেফ। বার্সা, ইউনিসেফ ও স্থানীয় পত্রিকার চ্যারিটি প্রোগ্রামের অংশ হিসেবে বার্সেলোনার অদূরে নিম্নবৃত্তদের অঞ্চলে যান মেসিরা।

সেখানে ছোট্ট লামিন ইয়ামালকে গোলস করান লিওনেল মেসি। সেই লামিন বড় হয়ে মেসির উত্তরসূরী হিসেবে কাতালানদের জার্সি পরছেন। ইয়ামালের বার্সায় অভিষকের পর মেসির সঙ্গে লামিনের ছোট্ট বেলার ছবি ভাইরাল হয়। এবারের বিশ্বকাপের ফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা ও লামিনের স্পেন।

নতুন করে লামিনকে গোসল করানোর ছবি ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে নিউ ইয়র্কে মেসি ফিফার ফ্যান্টাসটিক ফেস্টে বলেন, ‘এটা অসাধারণ একটা ছবি। ইয়ামাল যখন খুবই ছোট, তখন তার সঙ্গে ছবি তুলেছিলাম। এখন তার বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলব, এটা অবিশ্বাস্য মুহূর্ত।’

বার্সার জার্সিতে খেলা ইয়ামালের জন্য শুভকামনা জানিয়েছেন মেসি। তবে ফাইনালে তাকে সেরাটা খেলতে দেবেন না বলেও উল্লেখ করেছেন, ‘সে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা রাইট উইঙ্গার। তার জন্য আমার অনেক শুভকামনা। কারণ তার সাফল্য মানে বার্সার সাফল্য। তবে আমরা তাকে বিশ্বকাপের ফাইনালে সেরাটা খেলতে না দেওয়ার চেষ্টা করবো। তাকে ছাড়াও স্পেন ভালো দল। তবে আমাদের হাতেও তাদের সামলানোর অস্ত্র আছে।’

১৯ বছরেই ইয়ামাল ফুটবলের বৈশ্বিক তারকা হয়ে গেছে উল্লেখ করে মেসি জানিয়েছেন, এবার তাকে চ্যাম্পিয়ন হতে দেবেন না, ‘সে অসাধারণ ফুটবলার, বৈশ্বিক তারকা। ওর বয়স সবে ১৯ বছর। সামনে পুরো ক্যারিয়ার পড়ে রয়েছে। আমি তার জন্য শুভকামনা জানায়। তবে এবার যাতে সে বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারে, সেজন্য আমরা আমাদের সর্বোচ্চ উজাড় করে দেব।’

ডেইলি শেয়ারবাজার ডটকম/অ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments