শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদসৈয়দ মঞ্জুর এলাহী‘র নামাজে জানাজা আজ
spot_img
spot_img

সৈয়দ মঞ্জুর এলাহী‘র নামাজে জানাজা আজ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিশিষ্ট ব্যবসায়ী ও এপেক্স গ্রুপের চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী বুধবার ১২ মার্চ, ২০২৫ তারিখ সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। নামাজে জানাজা আজ নিম্নলিখিত সময়সূচী অনুসারে অনুষ্ঠিত হবে-

মরহুম সৈয়দ মঞ্জুর এলাহীর প্রথম নামাজে জানাজা: আজ ১৩ মার্চ, ২০২৫ তারিখ সকাল ১০:৩০ মিনিটে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

দ্বিতীয় নামাজে জানাজা: জোহরের নামাজের পর গুলশান আজাদ মসজিদ, গুলশান-২, ঢাকায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এছাড়া, সকল TREC হোল্ডার এবং শুভাকাঙ্ক্ষীদের উক্ত নামাজে জানাজায় উপস্থিত থাকার এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

উল্লেখ, সৈয়দ মঞ্জুর এলাহী ১৯৯৬ এবং ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন। ১৯৯৬ সালে যোগাযোগ, নৌপরিবহণ, বেসামরিক বিমান চলাচল, পর্যটন, ডাক ও টেলিযোগাযোগ এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০১ সালে কৃষি, নৌপরিবহণ, মৎস্য ও পশুসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

১৯৪২ সালের ২৬ ফেব্রুয়ারি কলকাতায় জন্ম নেওয়া মঞ্জুর এলাহী কলকাতার সেন্ট জাভিয়ার্স কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর শেষ করেন। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং গ্রে অ্যাডভারটাইজিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments