ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি-মার্চ’২৩) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.৭৫ টাকা। গত বছর একই সময়ে আয় ছিল ২ টাকা ০৩ পয়সা। এছাড়া নয় মাসে (জুলাই’২২-মার্চ’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫.৪০ টাকা। গত বছর একই সময়ে আয় ছিল ৯ টাকা ৮১ পয়সা।
গত ৩০ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬৫.৬১ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/নি.


































Recent Comments