বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসোনালী পেপারের রাইট আবেদন শেষ হবে ২৮ জুন
spot_img
spot_img

সোনালী পেপারের রাইট আবেদন শেষ হবে ২৮ জুন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর আবেদন চলমান। কোম্পানিটির রাইট আবেদন গত ৭ জুন থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ২০ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন  এর ৮২১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

কোম্পানিটি ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

বিএসইসির শর্তানুসারে, আগামী ৫ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারে ৩ বছরের লক-ইন থাকবে। অর্থাৎ এ সময়ে তারা কোনো শেয়ার বিক্রি বা জামানত রাখতে পারবেন না।

উল্লেখ্য, কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭৩১টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করবে। এর মাধ্যমে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এটি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments