সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওসোনালী পেপারের রাইট আবেদনের তারিখ নির্ধারণ
spot_img
spot_img

সোনালী পেপারের রাইট আবেদনের তারিখ নির্ধারণ

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কাগজ ও প্রকাশনা খাতের সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ঘোষিত ২:১(আর) অনুপাতে রাইট শেয়ার অনুমোদনের পর আবেদনের তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানিটির রাইট আবেদন শুরু হবে আগামী ৭ জুন। চলবে আগামী ২৮ জুন পরযন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, আগামী ২৩ মে কোম্পানিটির রাইট ইস্যু সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

এর আগে, গত ২০ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

এতে বলা হয়, কমিশনের অদ্যকার সভা সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের ১০ (দশ) টাকা মূল্যের ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭২৯টি  সাধারণ শেয়ার প্রতিটি ১০ টাকা মূল্যে রাইটস শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে (১R:২ হারে অর্থাৎ বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি সাধারণ শেয়ার রাইটস হিসেবে) মোট ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা মূলধন সংগ্রহের জন্য আবেদন করে। সেই প্রেক্ষিতে কমিশন উক্ত আবেদন অনুমোদন করে।

কোম্পানিটি মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের লক্ষ্যে রাইটস শেয়ার ইস্যুর সিদ্ধান্ত গ্রহন করে। উল্লেখ্য, কোম্পানি আগামী ৫ বছর বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে তারা পরিশোধিত মূলধন বৃদ্ধি করতে পারবে না এবং স্পনসর/ডিরেক্টরদের শেয়ার ৩ বছর লক ইন (Lock-in) থাকবে মর্মে  সিদ্ধান্ত গৃহীত হয়।

রাইটস শেয়ার ডকুমেন্ট অনুযায়ী জুন ৩০, ২০২১ইং তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির নগদ ও বোনাস শেয়ার বিবেচনায়, শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য (NAV)  ২৩৫.২৭ টাকা (With Assets Revaluation), ১০.৯৩ টাকা (Without Assets Revaluation), এবং শেয়ার প্রতি আয় (Diluted EPS) ৪.০৭ টাকা। উল্লেখ্য যে, UCB Investment Limited  সংশ্লিষ্ট ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments