সোমবার, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআইপিওসোনালী লাইফের আইপিও অনুমোদন
spot_img
spot_img

সোনালী লাইফের আইপিও অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার (৯ ডিসেম্বর) পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৫২তম নিয়মিত সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক (চলতি দায়িত্ব) ও মুখপাত্র মোহাম্মদ রেজাউলি করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএসইসির তথ্যমতে, কমিশন সভায় সোনালী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডকে ১০ টাকা ইস্যু মূল্যের ১.৯০ কোটি (এক কোটি নব্বই লক্ষ) সাধারণ শেয়ার প্রাথমিক গণ প্রস্তাবের আইপিও) এর মাধ্যমে ইস্যু করার প্রস্তাবে কমিশন অনুমােদন প্রদান করেছে।

এই আইপিওর মাধ্যমে কোম্পানিটি ১৯ কোটি টাকা পুঁজি উত্তোলন করে সরকারী ট্রেজারী বন্ড, ফিক্সড ডিপােজিট, পুঁজিবাজারে বিনিয়ােগ এবং প্রাথমিক গণ প্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ৩১শে ডিসেম্বর, ২০১৯ তারিখের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী ছাড়া নেট এ্যাসেট ভ্যালু ২৫.৪৭ টাকা (কোম্পানিটি কোন সম্পদ পুনঃমূল্যায়ন করেনি) এবং লাইফ ইলুরেন্স ফান্ডের পরিমাণ ৯৫.৩৩ কোটি টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়ােজিত রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড ও অগ্রণী ইকুইটি এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

উল্লেখ্য যে, ইলেকট্রনিক সাবসক্রিপশন সিস্টেম এর মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা গ্রহন শুরুর দিন হতে পূর্ববর্তী পঞ্চম কার্য দিবস শেষে চাঁদা প্রদানে ইচ্ছুক যােগ্য বিনিয়ােগকারীদের মধ্যে স্বীকৃত পেনশন ফান্ড এবং স্বীকৃত প্রভিডেন্ড ফান্ড এর ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ৫০ লক্ষ টাকা এবং অন্যান্য যােগ্য বিনিয়ােগকারীদের  ক্ষেত্রে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে ন্যূনতম ০১ (এক) কোটি টাকা বিনিয়ােগ থাকতে হবে। তবে বিনিয়ােগকারীদের স্বার্থ রক্ষার্থে চাঁদা গ্রহণের তারিখ ২০২১ সালের মার্চে নির্ধারিত হবে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments